বাংলাদেশে ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন

বাংলাদেশে আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

একইদিন গণভোট আয়োজনের সময়ও ঠিক করেছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেছেন।

কমিশন জানিয়েছে, ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ৩০০ আসনে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

নির্বাচনে অংশ নিতে প্রার্থীরা ২৯ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন।

১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন।

1 thought on “বাংলাদেশে ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন”

Comments are closed.