ফিফা বিশ্বকাপ ট্রফির অফিসিয়াল ট্রফি ট্যুরের অংশ হিসেবে বাংলাদেশে এসেছিল বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ট্রফি। সঙ্গে করে নিয়ে এসেছিলেন ব্রাজিলের ২০০২ সালের বিশ্বকাপজয়ী খেলোয়াড় গিলবার্তো সিলভা। তিনি ফিফা অ্যাম্বাসেডর গিলবার্তো সিলভা।
এই বিশেষ উপলক্ষে পক্ষে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়ালের জন্য বিশেষ সম্মাননা পাঠিয়েছিলেন। সেটা গ্রহণ করেছেন (বাফুফে) সহ-সভাপতি ফাহাদ করিম।
গিলবার্তো সিলভার সঙ্গে সাক্ষাৎ করেন এবং বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের পক্ষে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর পাঠানো বিশেষ সম্মাননা গ্রহণ করেন। সম্মাননাস্বরূপ একটি ক্ষুদ্রাকৃতির ফিফা বিশ্বকাপ ট্রফি গিলবার্তো সিলভার মাধ্যমে ফাহাদ করিমের হাতে তুলে দেওয়া হয়।
ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো তার বার্তায় বাংলাদেশে ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর সফলভাবে আয়োজন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি বাংলাদেশে ফুটবলের উন্নয়ন ও অগ্রগতিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চলমান উদ্যোগের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে তিনি বাফুফের জন্য আন্তরিক শুভকামনা ব্যক্ত করেন।
