১৭ বছর পর বাংলাদেশের মাটিতে পা রাখলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি আসেন পূর্বাচলের ৩০০ ফিটের সংবর্ধনাস্থলে।
এসময় তারেক রহমান বলেন, দেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়। গত ১৭ বছরের গুম খুনের বাংলাদেশ আর কেউ চায় না।
মার্টিন লুথারের আই হ্যাভ অ্যা ড্রিমের উক্তি উল্লেখ করে তারেক বলেন, বাংলাদেশ গড়তে আমার একটি পরিকল্পনা রয়েছে। ‘আই হ্যাভ অ্যা প্ল্যান দ্য পিপলস অব মাই কান্ট্রি।
তিনি বলেন, আগামী বাংলাদেশ তরুণ প্রজন্ম নেতৃত্ব দেবে। তাদের সেই পরিকল্পনা ও সাহস নিয়েই এগিয়ে যেতে হবে।
যেকো উস্কানির বিরুদ্ধে শান্ত থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, দেশের স্বার্থে সব রাজনৈতিক দল, ধর্ম-বর্ণের মানুষকে এক থাকতে হবে। দেশের সব মানুষের অধিকার বাস্তবায়নে নিরাপদ দেশ গড়তে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
ভাষণে ১৯৭১ এর এর মুক্তিযুদ্ধ ও ২৪ এর গণআন্দোল যারা শহিদ হয়েছেন এবং আওয়ামী লীগ সরকারের আমলে যারা গুম-খুনের শিকার হয়েছেন তাদের স্বপ্ন পূূরণে কাজ করার অঙ্গীকার করেন তারেক রহমান।
সংবর্ধনায় তারেক রহমান বেগম জিয়ার সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া কামনা করে বলেন, দেশ ও দেশের মানুষকে ভালবেসে তিনি কখনই দেশ ত্যাগ করার কথা চিন্তাও করেননি।
পরে সংবর্ধনাস্থল থেকে কড়া নিরাপত্তায় মা বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাচ্ছেন তারেক রহমান।
