খামেনীর মৃত্যুর প্রতিবাদে করাচীর মার্কিন দূতাবাসে হামলা, নিহত ৯

মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনীর মৃত্যুর প্রতিবাদে পাকিস্তানের করাচীর মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে শত শত বিক্ষোভকারী।

এসময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে অন্তত ৯ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন।

রোববার খামেনীকে হত্যার খবর ছড়িয়ে পড়ার পরই রাস্তায় নামেন বিক্ষোভকারীরা।

এসময় তাদের মার্কিন দূতাবাসে ভাংচুর ও আগুন ধরিয়ে দিতে দেখা যায়।

পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিক্ষুব্ধ জনতা।

এক পর্যায়ে গুলিতে ৯ জন নিহত হন। এ ঘটনায় করাচীতে থমথমে পরিবেশ বিরাজ করছে।