জামায়াতে ইসলামীর সঙ্গে ‘বন্ধুত্বে আগ্রহী’ যুক্তরাষ্ট্র

বাংলাদেশে জামায়াতে ইসলামীর সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক তৈরিতে আগ্রহী যুক্তরাষ্ট্র।

মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে এমন বার্তাই দেয়া হয়েছে।

ঢাকায় থাকা মার্কিন কূটনৈতিকদের সঙ্গে সাংবাদিকদের আলাপচারিতার ফাঁস হওয়া একটি অডিও রেকর্ড থেকে এই প্রতিবেদনটি তৈরির কথা জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।

আগামী ফেব্রুয়ারীর ভোটে আওয়ামী লীগ অংশ না নেয়ায় এই নির্বাচনে জামায়াতে ইসলামীর ভালো করার বার্তা পাওয়া যাচ্ছে।

নির্বাচনের ৩ সপ্তাহ আগে এই প্রতিবেদনে দলটি সম্পর্কে যুক্তরাষ্ট্রের অবস্থানের বিষয়েও ইঙ্গিত পাওয়া গেল।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, জামায়াতে ইসলামী শরিয়া আইন চাপিয়ে দিলে যুক্তরাষ্ট্র পাল্টা ব্যবস্থা হিসেবে শুল্ক আরোপ করবে।

এই প্রতিবেদনের বিষয়ে যুক্তরাষ্ট্রের সরকার ও জামায়াতে ইসলামীর মন্তব্য জানতে পারেনি বাংলা ইনসাইট টোয়েন্টিফোর ডটকম।