তেহরানের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে বাজার সামলাতে ইরানি তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র।
মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়ছে।
পরিস্থিতি সামাল দিতে কিছু ইরানি তেল নিয়ে নতুন পদক্ষেপের আলোচনা চলছে ওয়াশিংটনে।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক সাক্ষাৎকারে জানান, নিষেধাজ্ঞা শিথিল করলে বৈশ্বিক ক্রেতাদের জন্য বাজারে তেলের সরবরাহ বাড়তে পারে।
এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে তা হবে দীর্ঘদিনের মার্কিন নীতির বড় ধরনের পরিবর্তন, যার ফলাফলও অনিশ্চিত।
বিশেষজ্ঞরা বলছেন, এতে তেলের দামে খুব বেশি প্রভাব নাও পড়তে পারে, বরং এতে ইরান সরকার অতিরিক্ত অর্থ পেতে পারে- যে সরকারের বিরুদ্ধেই বর্তমানে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ চালাচ্ছে।
