হরমুজ প্রণালী খোলার আল্টিমেটাম শেষ হওয়ার আগেই ইরানকে নতুন করে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিজের ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি লেখেন, “আজ রাতেই একটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যাবে, যা আর কখনো ফিরিয়ে আনা যাবে না।”
ইরানকে যুদ্ধবিরতির চুক্তিতে আনতে প্রায়ই নানা রকম হুমকি দিয়ে আসছেন ট্রাম্প।
ট্রাম্প বলেন, “আমি এটা ঘটাতে চাই না, কিন্তু সম্ভবত সেটাই হবে।”
এসময় তিনি ইরানে নতুন নেতৃত্ব আসার বিষয়েও ইঙ্গিত দেন।
“কে জানে? আমরা আজ রাতেই তা জানতে পারব- যা বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে যাচ্ছে”, বলেন ট্রাম্প।
