আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাসভবন ‘মার এ লগো’তে অবৈধভাবে প্রবেশের চেষ্টার সময় নিরাপত্তাবাহিনীর গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছে।
স্থানীয় সময় রাত দেড়টার দিকে এঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, বাড়ির উত্তর ফটকের কাছে ওই ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়।
তার কাছে একটি শটগানের মতো অস্ত্র ছিলো বলে ধারণা করা হয়েছে। পরে এক ডেপুটি কর্মকর্তার সঙ্গে ওই ব্যক্তির মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় গুলি চালানো হলে ওই ব্যক্তি নিহত হন। তার পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
তবে, এঘটনার সময় ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডার ওই বাসভবনে ছিলেন না। তিনি ওই সময় ছিলেন ওয়াশিংটন ডিসিতে।
