‘ভারমুক্ত’ হচ্ছেন তারেক রহমান

আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির শীর্ষ পদে বসতে যাচ্ছেন তারেক রহমান।

এর মধ্যে দিয়ে তার ৭ বছর ধরে দলের চেয়ারম্যানের ‘ভারপ্রাপ্ত’ হিসেবে দায়িত্ব পালনের পথচলা থামছে।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুর পর দলটি এখন শীর্ষ পদে তার ছেলেকে বসানোর আনুষ্ঠানিকতা সারতে যাচ্ছে।

বিএনপির ২ জন শীর্ষ নেতা বাংলা ইনসাইট টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, দলের নীতি-নির্ধারণী ফোরাম ৫ জানুয়ারির মধ্যেই তারেক রহমানের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়ার ঘোষণা দিতে পারে।

দলে তারেক রহমানের বর্তমান পদ সিনিয়র ভাইস চেয়ারম্যান। ২০১৮ সালে খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর যুক্তরাজ্যে থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সনের দায়িত্ব পালন করে আসছেন তিনি।

দলটির গঠনতন্ত্র অনুযায়ী, চেয়ারম্যানের পদ শূন্য হলে সিনিয়র ভাইস চেয়ারম্যান বাকি মেয়াদে এই দায়িত্ব পালন করবেন।