জাতীয় দলে ফেরার সুযোগ পেলেন সাকিব আল হাসান

দেশের পটপরিবর্তনের পর দীর্ঘদিন জাতীয় দলের হয়ে খেলা হয় না সাকিব আল হাসানের। এমনকি তিনি জাতীয় দলে ফিরতে পারবেন কি না, তা নিয়েও ছিল শঙ্কা।

তবে জাতীয় দলে ফেরার দরজা সাকিবের জন্য একেবারে বন্ধ হয়ে যায়নি। তার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আলোচনা করেছে।

তবে সেক্ষেত্রে রয়েছে শর্ত। যদি ফিট থাকেন, যে ভেন্যুতে খেলা সেখানে উপস্থিত থাকতে পারে সেক্ষেত্রে নির্বাচক প্যানেল জাতীয় দলে সাকিবকে বিবেচনা করবে।

শনিবার (২৪ জানুয়ারি) বিসিবির সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।

এমনকি, জাতীয় দলে ফেরা নিয়ে বিসিবির সঙ্গে সাকিব আল হাসান যোগাযোগ করেছে বলেও বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে।

ভারতে টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তের পর সাকিবের ফেরা নিয়ে এমন ঘোষণা ক্রিকেট প্রেমীদের কিছুটা স্বস্তি দিয়েছে।