তুরস্কের মালিকানাধীন তিনটি জাহাজে হামলা চালিয়েছে রুশ বাহিনী।
ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ান বাহিনী ইউক্রেনের চর্নোমোরস্ক ও ওডেসা বন্দরে হামলা চালানোর সময় তুর্কির জাহাজগুলোকে লক্ষ্যবস্তু বানায়।
ক্ষতিগ্রস্ত তিনটি তুর্কি জাহাজের একটিতে খাদ্যপণ্য ছিল বলে জানিয়েছেন ইউক্রেনের নৌবাহিনীর একজন মুখপাত্র।
এ বিষয়ে বিস্তারিত আর কোন তথ্য জানায়নি ইউক্রেন।
রাশিয়া কিংবা তুরস্কের কোন বক্তব্যও এখনো পাওয়া যায়নি।
