ইরানে চলমান আন্দোলনে প্রায় ২ হাজার মানুষের মৃত্যুর তথ্য একজন সরকারি কর্মকর্তা স্বীকার করে নিয়েছেন বলে জানিয়েছে রয়টার্স।
দুই সপ্তাহ ধরে চলমান বিক্ষোভে শত শত মানুষ নিহত হওয়ার দাবি করেছে আসছে বিভিন্ন মানবাধিকার সংগঠন।
তবে এ নিয়ে ইরান সরকারের কাছ থেকে স্পষ্ট কোন পরিসংখ্যান পাওয়া যায়নি।
এর মধ্যে রয়টার্সের প্রতিবেদনে পরিচয় গোপন রাখা একজন নিরাপত্তা কর্মকর্তাকে উদ্বৃত করে নিহতের সংখ্যা তুলে ধরা হয়েছে।
ইরানের এই কর্মকর্তা এসব মৃত্যুর জন্য সন্ত্রাসীদের দায়ী করেছেন।
তিনি জানান, আন্দোলনকারীদের সঙ্গে লড়াইয়ে নিরাপত্তা বাহিনীর অনেক সদস্যও নিহত হয়েছেন।
