মধ্যপ্রাচ্যে সংকট তৈরির পর বাংলাদেশে পাম্পে দীর্ঘ লাইন দেখা গেলেও দেশটিতে তেলের ঘাটতি নেই বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রী।
সংসদে এক প্রশ্নের জবাবে ইকবাল হাসান মাহমুদ জানান, বাংলাদেশে বর্তমানে এক লক্ষ ৬৫ হাজার ৬৪৪ মেট্রিক টন ডিজেলের মজুদ আছে।
আরও ১ লক্ষ ৩৮ হাজার মেট্রিক টন তেলে এপ্রিলের মধ্যেই দেশে ঢুকবে, বলেন মন্ত্রী।
জ্বালানি মন্ত্রী জানান, এখন পর্যন্ত তেলের দাম বাড়ানোর কোন সিদ্ধান্ত নেয়নি সরকার।
সরকার ঘাটতি না থাকার কথা বললেও দক্ষিণ এশিয়ার দেমটিতে জ্বালানির জন্য ভোগান্তিতে পড়তে হচ্ছে গাড়ি চালকদের।
ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়ানোর পরই মিলছে জ্বালানি তেল।
