ইরানে মার্কিন-ইসরায়েলি আগ্রাসন: ৪র্থ দিনে যা ঘটছে

* ইরানের আক্রমণে কুয়েতের এক নৌ সদস্যের মৃত্যুর কথা নিশ্চিত করেছে কুয়েতের সেনাবাহিনী

* ব্রিটেনে আজকে গ্যাসের দাম ৪৫% বেড়েছে।

* সৌদি আরবের রাস তানুরা তেলক্ষেত্রে ইরানের ড্রোন হামলায় ব্যাপক পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে। সাময়িকভাবে উৎপাদন বন্ধ।

* ইরানের পররাষ্ট্রমন্ত্রী:
আমরা এই অঞ্চলে কোন দেশের সাথে যুদ্ধে জড়াচ্ছি না। তবে এই অঞ্চলে যে সমস্ত আমেরিকান ঘাঁটি আছে সবগুলোই আমাদের বৈধ টার্গেট। ওসব ঘাঁটি ইরানের বিরুদ্ধে ব্যবহার হোক আর নাই হোক। ওসব ঘাঁটি থেকে আমেরিকান সৈন্যরা পালিয়ে হোটেলে গেলেও সেসব সৈন্যদেরকে টার্গেট করার কথা বলেন তিনি।

* ইরানের বিপ্লবী গার্ড নতুন করে হরমুজ প্রণালী বন্ধ করার কথা ঘোষণা দিয়েছে। সব ধরনের জাহাজকে এই প্রণালী ব্যবহার না করার আদেশ দেয়া হয়েছে। যদি কোন জাহাজে আদেশ অমান্য করে তাহলে সেগুলো বৈধ টার্গেটে পরিণত হবে।

* কুয়েত তাদের আরো একজন সৈন্য নিহত হওয়ার কথা ঘোষণা করেছে।

* কুয়েতে নতুন আক্রমণ করেছে ইরান।

* জর্ডানে অবস্থিত মার্কিন দূতাবাসে হামলা হতে পারে এই আশংকায় দূতাবাসের কর্মকর্তা কর্মচারীকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।

* কুয়েতে মার্কিন ঘাঁটিতে আক্রমণ করার কথা জানিয়েছে ইরাকে থাকা ইরানের প্রক্সি সংগঠন।

* ইরানের ইস্পাহানে গত দুইদিনে মার্কিন-ইসরাইলি আক্রমণে ৪৭ জন মানুষ নিহত হয়েছে।

* ইসরাইলি কান মিডিয়া বলছে ইরানের বিরুদ্ধে আরও কমপক্ষে ১ মাস যুদ্ধ চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে ইসরাইল।

* ইরানের সাথে যুদ্ধে ৬ মার্কিন সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে মার্কিন সেন্টকম।

* কাতার ও সৌদি আরবে কর্তৃপক্ষ,  এই দেশ দুটোতে বোমা হামলার পরিকল্পনা করছিল এমন মোসাদ এজেন্টদের গ্রেপ্তার করেছে। মার্কিন সাংবাদিক টাকার কার্লসন এই তথ্য প্রকাশ করেছেন।