ইরানে মার্কিন-ইসরায়েলি আগ্রাসন: ৫ম দিনে যা ঘটছে

ইরানে মার্কিন-ইসরায়েলি আগ্রাসন: ৫ম দিনে যা ঘটছে

* ইরানের বিপ্লবী গার্ড দাবি করেছে, যুদ্ধ শুরুর পর থেকে ইজরায়েল-যুক্তরাষ্ট্রের ২৬টি ড্রোন ধ্বংস করেছে, এবং আরেকটি সশস্ত্র ড্রোন ইলেক্ট্রনিক ওয়ারফেয়ারের মাধ্যমে অক্ষত অবস্থায় কব্জা করেছে।

* ইরানি কুর্দি গোষ্ঠীগুলো তাদের উপর দিয়ে ট্রাম্পকে নো ফ্লাই জোন ঘোষণার অনুরোধ করেছে। তবে, বিশ্লেষকরা বলছেন, এতে ইরানের বাইরের দিকগুলোতে ট্রাম্পের হাত শক্তিশালী হলেও, ইরানের মূল ভূখন্ডে পাশার দান উলটো ফলের সম্ভাবনা আছে।

* ইমাম খামেনির একজন সহযোগী আল জাজিরাকে জানিয়েছে আমেরিকার সাথে কোন ধরণের আলোচনায় যাওয়ার ইচ্ছা নেই। যতদিন চায়, ততোদিন যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম ইরান।


* ইরানে বৃহৎ আকারে বিমান হামলা করেছে ইসরাইলি সেনাবাহিনী। তেহরানের আকাশে একটি ইয়াক-১৩০ ইরানি যুদ্ধবিমানকে ভূপাতিত করেছে একটি ইসরায়েলি এফ-৩৫ যুদ্ধবিমান দাবি ইসরায়েলের।

* মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনাগুলোতে ব্যাপক হামলা চালিয়েছে ইরান, স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে দেখা গেছে বিশাল ক্ষয়ক্ষতি।

* মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্যয়বহুল রাডার সাইটগুলো ইরানি হামলায় সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে ওই অঞ্চলে আমেরিকার আকাশ প্রতিরক্ষা বলয় বড় ধরনের হুমকির মুখে পড়েছে।

* ক্ষয়ক্ষতির বিবরণ:
কাতার: আল-উদেইদ বিমান ঘাঁটিতে অবস্থিত ১.১ বিলিয়ন ডলার মূল্যের AN/FPS-132 আর্লি-ওয়ার্নিং রাডারটি ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।
সৌদি আরব: দেশটির একটি AN/TPY-2 রাডার সাইটে সরাসরি আঘাত হেনেছে ইরান। হামলার পর রাডারটি যে হ্যাঙ্গারে রাখা ছিল, সেটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
জর্ডান: মোয়াফফাক সালতি বিমান ঘাঁটিতে অবস্থিত AN/TPY-2 রাডার সাইটটি আক্রান্ত হয়েছে। স্যাটেলাইট ইমেজে সেখানে স্পষ্ট ধ্বংসযজ্ঞ দেখা গেছে।
সংযুক্ত আরব আমিরাত: আমিরাতের একটি মার্কিন ঘাঁটির কাছে থাকা AN/TPY-2 রাডার এবং থাড (THAAD) সংশ্লিষ্ট অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে রাডারের পাশের বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

*উত্তর তেহরানে ইরানি এয়ারডিফেন্স দ্বারা একটি ইস্রো-মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হবার প্রাথমিক খবর পাওয়ার তথ্য জানিয়েছে মিডল ইস্ট স্পেক্টেটর।

* শ্রীলঙ্কার উপকূলের কাছে ইরানি নৌবাহিনীর জাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে মার্কিন সাবমেরিন। এ ঘটনায় এখন পর্যন্ত ১০০ জন নিখোঁজ এবং ৭৮ জন আহত। জাহাজটি ভারতে যৌথ মহড়া শেষ করে ইরানে ফিরছিল।

* সৌদি আরবের রাস তানুরায় অবস্থিত আরামকো তেল স্থাপনায় দ্বিতীয়বারের মতো ড্রোন হামলা

* ইসরাইলকে ধোকা দিল ইরান। একটি ইরানি এমআই-১৭ হেলিকপ্টারে হামলা চালিয়ে ধ্বংসের ভিডিও প্রকাশ করেছে ইসরায়েলি সেনাবাহিনী। পরে জানা গেছে সেটি আসল হেলিকপ্টার নয়, বরং হেলিকপ্টারের ছবি এঁকে রেখেছিল ইরানিরা, সেটাকেই আসল ভেবে হামলা চালিয়েছে ইসরায়েল।

* আরো দুই সপ্তাহ ইরানে লাগাতার হামলা চালানোর পরিকল্পনা আছে ইসরায়েলের।আলজাজিরাকে জানিয়েছে এক ইসরায়েলি কর্মকর্তা।

* ইরানি বিপ্লবী গার্ড ইসফাহানে আরো একটি ইজরায়েলি হার্মিস ড্রোন এবং একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে।

* ইরান থেকে তুরস্কের দিকে একটি ক্ষেপণাস্ত্র ছুটে আসতে দেখে সেটা প্রতিহত করেছে ন্যাটো। ইন্টারসেপ্টর মিসাইলের খন্ডাংশ পড়েছে তুরস্কের হাতাই প্রদেশে। এ নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে ফোন করে হুঁশিয়ারি দিয়েছেন, এমন কোন পদক্ষেপ না নিতে।উদ্ধারকৃত ইন্টারসেপ্টর এর খন্ডাংশ সরিয়ে নিয়েছে তুরস্কের নিরাপত্তাবাহিনী।

* ইরানের বন্দর আব্বাসে ইরানের সোলায়মানি ক্লাস করভেট শহিদ সিরাজিতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

* ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, তেহরানে সন্ত্রাসী হামলা চালাতে যাচ্ছিল একটি ইজরায়েল-যুক্তরাষ্ট্র মদদ পুষ্ট সন্ত্রাসী গোষ্ঠী। অস্ত্র ও গোলাবারুদ সহ তাদের আটক করা হয়েছে।

* ইরানের হরমুজগান প্রদেশে সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রে একটি মার্কিন ড্রোন বিধ্বস্ত।

* গত সপ্তাহের তুলনায় হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল ৯০% কমে গেছে।

* দক্ষিণ লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে ইজরায়েল।

* অস্ত্র উৎপাদন বৃদ্ধি নিয়ে আলোচনা করতে শুক্রবার হোয়াইট হাউসে যাবেন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা।

* ইসরায়েলি হামলার ফলে গত দুই দিনে এখন পর্যন্ত ৮৩,০০০ লেবানিজ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছেন লেবাননের সমাজ-কল্যাণ মন্ত্রী।

* ইরানের হামলায় ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দর সম্পূর্ণ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। ইরাকের বড় একটি অংশ জুড়েই বিদ্যুৎ বিভ্রাট।

* ইরানের উর্মিয়া শহরে অবস্থিত আরেকটি গার্লস স্কুলে হামলা চালিয়েছে ইজরায়েল।তবে এখানে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

* ইরাকে অবস্থানরত মার্কিন নাগরিকদের পরিস্থিতি অনুকূলে পেলেই ইরাক ত্যাগ করার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরামর্শ দিয়েছে বাগদাদে যুক্তরাষ্ট্রের দূতাবাস।

* তেহরান, ইসফাহান এবং কুর্দিস্তান প্রদেশে ৬টি ইজরায়েলি হার্মেস ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের সেনাবাহিনী।

* উত্তর-পশ্চিম ইরানের জানজানে বিপ্লবী গার্ডের সদর দপ্তরে ইজরায়েলের হামলা।

* ইরানের উপর ট্রাম্পের আরও হামলার নির্দেশ আটকাতে আজ রাতে মার্কিন সিনেটে একটি প্রাথমিক ভোটাভুটি অনুষ্ঠিত হবে।
(তথ্য সূত্র: আল-জাজিরা, সিএনএন, রয়টার্স, নয়া ফর ইরাক, তাসনিম নিউজ, আনাদেলু এজেন্সি, বাংলা ইনসাইট, মিডিল ইস্ট স্পেক্ট্রেটর)