বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা চালু হচ্ছে কবে?

বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেয়ার পর ভিসা জটিলতা কেটে যাওয়ার বার্তা এসেছে ভারতের তরফ থেকে।

দুই দেশের সম্পর্কের টানাপোড়েনে গত দেড় বছর বাংলাদেশিদের জন্য ভিসা দেয়া বন্ধ রাখে ভারত। কেবল মেডিকেল ও ডাবল এন্ট্রি ভিসা পাওয়া যাচ্ছিল সীমিত পরিসরে।

রাজনৈতিক সরকার ক্ষমতা নেয়ার পর এ অবস্থা কেটে যাবে বলে আশা করা হচ্ছিল।

এরই মধ্যে সিলেটের ভারতীয় সহকারী হাই কমিশনের সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস জানিয়েছেন, সব ধরনের ভারতীয় ভিসা প্রক্রিয়া দ্রুত স্বাভাবিক হবে।

“ভ্রমণসহ অন্যান্য ভিসা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।”

সিলেট জেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি দুই দেশের সম্পর্ক আরও জোরদারে ভিসা প্রদানে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।