থাইল্যান্ডে বন্যায় ১৩ জনের মৃত্যু

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের পর্যটন নগরী হাত ইয়াইহাসহ বিভিন্ন এলাকায় টানা ভারী বর্ষণে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে।

এখন পর্যন্ত বন্যায় ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

রাস্তাঘাট ডুবে যাওয়ায় কোমরসমান পানিতে মানুষ আটকা পড়েছেন। শুধু তাই নয়, শত শত মানুষ ঘরবাড়ি ও হোটেলে আটকা পড়েছেন।

ইতোমধ্যেই সঙখলা প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে থাইল্যান্ড সরকার।

দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ সপ্তাহে আরও বৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে।

উদ্ধারকর্মীরা নৌকা, জেট স্কি ও সেনাবাহিনীর ট্রাক ব্যবহার করে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন। অনেক পরিবার শিশুদের বাঁচাতে ফোলানো সুইমিংপুল ব্যবহার করেছেন।