চট্টগ্রামে বাণিজ্যিক ভবনে আগুনে ২ জনের মৃত্যু

চট্টগ্রামের টেরিবাজারের অর্কিড প্লাজায় অগ্নিকাণ্ডে ২ জন মারা গেছেন।

বৃহস্পতিবার ১১টার দিকে এক ঘণ্টার চেষ্টায় ১২ তলা বাণিজ্যিক ভবনটি আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

প্রত্যক্ষদর্শীরা জানান, চারতলার একটি দোকানে আগুন লাগার পর ৩ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ধোঁয়ায় অসুস্থ হওয়া এই ব্যক্তিদের ২ জনকে পরে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

ফায়ার সার্ভিস জানিয়েছে, এখনো আগুন লাগার কারণ জানতে পারেনি তারা।

এক ঘন্টার আগুনে কাপড়ের দোকান, টেইলার্সসহ ভবনটির ৭টি দোকান পুড়ে গেছে।