আন্তর্জাতিক ডেস্ক:
ইউরোপে বড় ধরনের জেট ফুয়েল সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছে এয়ারপোর্ট কাউন্সিল ইন্টারন্যাশনাল ইউরোপ।
সংস্থাটি বলছে, আগামী তিন সপ্তাহের মধ্যে পরিস্থিতি গুরুতর হতে পারে, যদি মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি স্বাভাবিক না হয়।
সংস্থাটি ইউরোপিয়ান কমিশনকে পাঠানো এক চিঠিতে জানিয়েছে, জ্বালানি সংকট হলে ইউরোপের অর্থনীতি বড় ধাক্কা খাবে, বিশেষ করে গ্রীষ্মকালীন ভ্রমণ মৌসুমে।
ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জ্বালানির দাম ব্যারেল প্রতি ১শ’৫০ ডলার থেকে ২শ’ ডলারে উঠেছে।
সংস্থাটিও আরও জানিয়েছে, বর্তমানে ইউরোপজুড়ে জেট ফুয়েলের উৎপাদন ও সরবরাহ নিয়ে কোনো সমন্বিত পর্যবেক্ষণ বা পরিকল্পনা নেই। তাই এ জ্বালানি সংকট আরও তীব্র হওয়ার শঙ্কা রয়েছে।
