বাংলাদেশ বিমান বাহিনীর সম্মুখ সারিতে যু্দ্ধে অংশগ্রহণ করবে অত্যাধুনিক মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট ইউরো ফাইটার টাইফুন।ইতালি থেকে অত্যাধুনিক এই জঙ্গি বিমান কিনতে আলোচনা চলছে। এরই অংশ হিসেবে ইতালির প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান লিওনার্দো এসপিএর সঙ্গে লেটার অব ইনটেন্ট ( সম্মতিপত্র) সই করেছে বাংলাদেশ বিমান বাহিনী।
আজ মঙ্গলবার বিমান বাহিনী সদর দপ্তরে বাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এইচ ই এন্টেনিও আলেকজান্দো এর উপস্তিতিতে এই লেটার অব ইনটেন্ট স্বাক্ষরিত হয়। সেসময় প্রিন্সিপাল স্টাফ অফিসার, বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগ এবং ইতালির সংশ্লিষ্ট প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এই চুক্তির আওতায় বাংলাদেশ বিমান বাহিনীকে ইউরোফাইটার টাইফুন সরবরাহ করবে ইতালি।
