তুলোধুনো: ভারত-যুক্তরাষ্ট্রকে জড়িয়ে জামায়াতকে তোপ দাগলেন চরমোনাই পীর

নির্বাচনের আগে সমঝোতা ভেঙে যাওয়ার পর থেকেই জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের পরস্পরবিরোধী বক্তব্য সামনে আসতে থাকে।

এবার কথার লড়াইয়ের আসরে নেমেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির। প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে চরমোনাই পীর কার্যত তুলোধুনো করেছেন জামায়াতে ইসলামীকে।

পটুয়াখালীর নির্বাচনী জনসভায় সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, “দাঁড়িপাল্লার এক পাল্লায় গোপনে আমেরিকা আরেক পাল্লায় ভারত।”

জামায়াতে ইসলামী ইনসাফের বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে আসছে।

এর সমালোচনা করে চরমোনাই পীর বলেন, “যারা দাঁড়িপাল্লা নিয়ে আসছে, তারা স্বার্থান্বেষী মহল।

“আমরা ভারত-আমেরিকার ইনসাফ দেখতে চাই না, ইসলামের ইনসাফ চাই।”