থাইল্যান্ডের সাবেক রানি সিরিকিত মারা গেছেন

Thailands Queen

থাইল্যান্ডের সাবেক রানি সিরিকিত মারা গেছেন। শুক্রবার রাতে স্থানীয় সময় ৯টা ২১ মিনিটে ব্যাংককের চুলালংকর্ন হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শনিবার রয়্যাল প্যালেসের পক্ষ থেকে এক বিবৃতিতে এবিষয়ে জানানো হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। রানি সিরিকিত বর্তমান রাজা মহা ওয়াজিরালংকর্নের মা এবং প্রয়াত রাজা ভূমিবল আদুলিয়াদেজের স্ত্রী। রাজ প্রাসাদের বিবৃতিতে বলা হয়, … Read more

গাজায় ত্রাণ প্রদানে জাতিসংঘ সংস্থাকে বাদ দেওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের

Gaza Israel

গাজায় জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ এর ভূমিকা নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ঘোষণা করেছেন, গাজায় ত্রাণ বিতরণে ইউএনআরডব্লিউএ ‘কোনো ভূমিকা রাখবে না।’ ইসরাইলে সফরে এক সংবাদ সম্মেলনে রুবিও দাবি করেন ইউএনআরডব্লিউএ এখন হামাসের অঙ্গসংগঠন হিসেবে কাজ করছে। তবে, রুবিওর বক্তব্যের জবাবে ইউএনআরডব্লিউএ জানায়, তাদের উপস্থিতি গাজায় মানবিক সহায়তার জন্য অপরিহার্য এবং … Read more

পাকিস্তানের প্রথম হাইপারস্পেকট্রাল স্যাটেলাইট উৎক্ষেপণ

Pakistan Hyperspectral Satellite

পাকিস্তান সফলভাবে তাদের প্রথম হাইপারস্পেকট্রাল স্যাটেলাইট এইচএস-১ চীনের উৎক্ষেপণ কেন্দ্র থেকে মহাকাশে পাঠিয়েছে। পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা সুপারকো একে ‘ঐতিহাসিক অগ্রগতি’ হিসেবে বর্ণনা করেছে। এইচএস-১ স্যাটেলাইট পৃথিবীর ভূমি, উদ্ভিদ, পানি ও নগর এলাকার অতিস্পষ্ট হাইপারস্পেকট্রাল ছবি তুলতে সক্ষম। সাধারণ স্যাটেলাইট ক্যামেরার তুলনায় এটি শত শত ক্ষুদ্র রং ব্যান্ডে ছবি ধারণ করতে পারে, যা মানুষের চোখ … Read more

ভারতের অন্ধ্রপ্রদেশে বাসে আগুন লেগে ২০ জনের মৃত্যু

road accident india

ভারতের অন্ধ্রপ্রদেশের কুর্নুলে যাত্রাবাহী বাসে আগুন লেগে অন্তত ২০ জনের মারা গেছেন। শুক্রবার ভোরে কুর্নুল জেলার চিন্নাটেকুর গ্রামের কাছে একটি বাইকের সঙ্গে সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায়। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, বাসটি হায়দরাবাদ থেকে বেঙ্গালুরু দিকে যাচ্ছিল। বাসে মোট ৪০ জন যাত্রী ছিলেন। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে … Read more

ভারতে বাসে আগুন লেগে ১৯ যাত্রীর মৃত্যু

India bus fire

দুর্ঘটনার পর এসি বাসটির বৈদ্যুতিক তার কেটে মূল দরজা বন্ধ হয়ে যায়। যাত্রীরা বের হতে না পেরে জানালার কাঁচ ভেঙে প্রাণ বাঁচানোর চেষ্টা করেন।

ভেনিজুয়েলায় সরকারের পতন ঘটাতে যা করছে যুক্তরাষ্ট্র

trump Venezuela Maduro

মার্কিনীদের বিরুদ্ধে অন্য দেশে সরকার পতনে তৎপরতা চালানোর অভিযোগ বহু পুরনো। এই তালিকায় সবশেষ নাম এলো ভেনিজুয়েলার।

কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা বাতিলের ঘোষণা ট্রাম্পের

trump

কানাডার সাথে সব ধরনের বাণিজ্যিক আলোচনা বাতিলের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দেন তিনি। আল জাজিরার প্রতিবেদনে এতথ্য জানানো হয়েছে। ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে লিখেন, কানাডা একটি বিজ্ঞাপন প্রচার করেছে যেখানে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান শুল্ক সম্পর্কে নেতিবাচক কথা বলছেন। ট্রাম্প আরও লেখেন, ‘কানাডার জঘন্য আচরণের … Read more

ইউক্রেন যুদ্ধ: রাশিয়ার ২ তেল কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা

us sanction russian oil company Ukraine

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেন ইস্যুতে বৈঠক স্থগিত করার একদিন পর এই নিষেধাজ্ঞা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

পুতিনের সঙ্গে ‘অর্থহীন বৈঠক’ চাই না: ট্রাম্প

Trump Putin meeting

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ‘অর্থহীন বৈঠক’ করতে চান না। ইউক্রেন যুদ্ধ নিয়ে হাঙ্গেরির বুদাপেস্টে আলোচনার লক্ষ্যে মুখোমুখি বৈঠকের যে পরিকল্পনা ছিল, সেটি স্থগিত হওয়ার পর তিনি এই মন্তব্য করেন। হোয়াইট হাউজে মঙ্গলবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, রাশিয়া যুদ্ধবিরতিতে সম্মত না হওয়ায় আলোচনা স্থগিত হয়েছে। তিনি বলেন, “আমি চাই না, … Read more

‘আই লাভ মুহাম্মদ’ স্লোগান তুলে ভারতে নিপীড়নের মুখে মুসলিমরা

Indian muslim bjp

ভারতের উত্তর প্রদেশসহ বিজেপি শাসিত কয়েকটি রাজ্যে শত শত মুসলমানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে শুধুমাত্র ‘আই লাভ মুহাম্মদ’ স্লোগান ব্যবহারের অভিযোগে।