ঢাকার হাজারীবাগের জিগাতলার একটি ছাত্রীবাস থেকে এনসিপি নেত্রী জান্নাতারা রুমীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
হাজারীবাগ থানার ওসি সাইফুল ইসলাম বৃহস্পতিবার ভোরে জান্নাতি ছাত্রী হোস্টেলের ৫ তলা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধারের তথ্য জানিয়েছেন।
৩০ বছর বয়সী জান্নাতারা রুমী এনসিপির ধানমন্ডি থানা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন।
পুলিশের ধারণা, রুমী আত্মহত্যা করে থাকতে পারেন। তার মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।
