বড় জয়ে ২ দশক পর ক্ষমতায় ফিরছে বিএনপি

বাংলাদেশের জাতীয় নির্বাচনের কেন্দ্র ফেরত ফলাফলে বিএনপির বড় ব্যবধানে জয় পাওয়ার যে ইঙ্গিত আসছিল, চূড়ান্ত ফলেও এর ব্যতিক্রম হয়নি।

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দুই দশক পর ঢাকার মসনদের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে বিএনপি।

এ পর্যন্ত পাওয়া ফলে বিএনপি আসনের হিসাবে জামায়াতে ইসলামীর তুলনায় তিন গুন ব্যবধানে এগিয়ে রয়েছে।

বৃহস্পতিবার দুপুরে পাওয়া ফলে দেখা যাচ্ছে, বিএনপি ২০২ আসনে জয় নিশ্চিত করেছে।

অন্যদিকে জামায়াতে ইসলামী জোট ৬৩ টি আসনে বিজয়ী হয়েছে।

বৃহস্পতিবার ২৯৯ টি আসনে ভোটগ্রহণ হয়েছে বাংলাদেশে। প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের স্থগিত ভোট পরে নেয়া হবে।