ভারতে ‘সন্ত্রাসী হামলার পরিকল্পনা’, পশ্চিমবঙ্গে ‘বাংলাদেশি’ আটক

ভারতে বড় ধরণের সন্ত্রাসী হামলার পরিকল্পনায় জড়িত থাকার সন্দেহে বাংলাদেশ ও পাকিস্তানের ৮ নাগরিককে গ্রেপ্তারের তথ্য দিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

রোববার এনডিটিভির খবরে বলা হয়েছে, আটক ব্যক্তিরা পাকিস্তানের আইএসআই ও বাংলাদেশ ভিত্তিক একটি সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে জড়িত।

এর মধ্যে তামিলনাড়ু থেকে ৬ জন ও পশ্চিমবঙ্গ থেকে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, পশ্চিমবঙ্গ থেকে আটক বাংলাদেশি তার স্থানীয় পরিচয় হিসেবে দেশটির আধার কার্ড ব্যবহার করছিলেন।

আটক ব্যক্তিদের কাছ থেকে বেশ কয়েকটি মোবাইল ফোন ও সিম কার্ড উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে।

তবে এনডিটিভি আটক বাংলাদেশির কোন পরিচয় জানায়নি।