ঢাকার বিভিন্ন স্থানে জ্বালাও-পোড়াওয়ের মধ্যে আওয়ামী লীগের ৪৪ নেতাকর্মীকে আটকের তথ্য দিয়েছে পুলিশ।
বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটি বৃহস্পতিবার লকডাউন কর্মসূচি ডেকেছে।
এর আগে ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে গাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটছে। এসবের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত থাকতে পারেন, এমন সন্দেহে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, বিভিন্ন আবাসিক হোটেল ও মেসে তল্লাশি চালিয়ে সন্দেহভাজনদের গ্রেপ্তার করা হচ্ছে।
