মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে নিহত ১২০০

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় হাজারের বেশি মানুষ মারা গেছেন।

দেশটিন স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত ১ হাজার ২শ’ জন ইরানি প্রাণ হারিয়েছেন।

নিহতদের মধ্যে প্রায় ২০০ নারী এবং ১২ বছরের কম বয়সী প্রায় ২০০ শিশু রয়েছে।

এছাড়া আহত হয়েছেন ১০ হাজারেরও বেশি বেসামরিক মানুষ।

তেহরানের সরকারি সংস্থা ফাউন্ডেশন অব মার্টার্স অ্যান্ড ভেটেরান্স অ্যাফেয়ার্স গত বৃহস্পতিবার জানিয়েছিল, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১,২৩১ জনে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে, হামলায় ইরানে অন্তত ১,৭০৮ জন নিহত হয়েছেন।

তাদের মধ্যে ১,২০৫ জন বেসামরিক নাগরিক। নিহতদের মধ্যে অন্তত ১৯৪ জন শিশু রয়েছে।

সংস্থাটি আরও জানিয়েছে, নিহতদের ১৮৭ জন সামরিক সদস্য। এছাড়া ৩১৬ জনের পরিচয় বা অবস্থান এখনো নিশ্চিত করা যায়নি।

বিভিন্ন সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী নিহতের সংখ্যায় পার্থক্য দেখা গেলেও হামলায় ব্যাপক বেসামরিক হতাহতের বিষয়টি স্পষ্ট হয়ে উঠছে। পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে।