শান্তি প্রস্তাব মেনে নিতে ইউক্রেনকে বৃহস্পতিবার পর্যন্ত সময় দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে তাঁর শান্তি প্রস্তাব গ্রহণের জন্য আগামী বৃহস্পতিবার পর্যন্ত সময় দিয়েছেন।

ট্রাম্পের এই চাপকে ইউক্রেনের জন্য “মহা সংকট” বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ফক্স নিউজ রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, জেলেনস্কির এই প্রস্তাব ‘পছন্দ করতেই হবে’, নইলে যুদ্ধ চালিয়ে যাওয়া ছাড়া কিয়েভের সামনে আর কোনো পথ থাকবে না।

কিয়েভ থেকে জাতির উদ্দেশ্যে ভাষণে জেলেনস্কি বলেন, ইউক্রেন এখন ইতিহাসের সবচেয়ে কঠিন চাপের মুখে। তিনি বলেন, আমরা হয় সম্মান হারাব, নয়তো গুরুত্বপূর্ণ অংশীদারকে হারাব। তবে স্বাধীনতা ও সম্মানের বিষয়ে তিনি আপস করবেন না বলে জানান।

এদিকে মস্কোতে এক বৈঠকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ট্রাম্পের এই প্রস্তাবই সমঝোতার ভিত্তি হতে পারে। কিয়েভ তা প্রত্যাখ্যান করলে রুশ সেনাদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।