ইয়েমেনের রাজধানী সানায় বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউএফপি এবং জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফের অফিসে হামলা চালিয়েছে ইরান-সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতি।
জাতিসংঘের বিশেষ দূত হ্যান্স গ্রুন্ডবার্গ জানিয়েছে কমপক্ষে ১১ জন জাতিসংঘ কর্মীকে আটক করা হয়েছে।
হুতিদের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ।তিনি আটক কর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।গুতেরেস বলেন জাতিসংঘের জন্য দায়িত্ব পালনের সময় কখনই তাদের লক্ষ্যবস্তু বা আটক আটক করা উচিত নয়।
ডব্লিউএফপি এবং ইউনিসেফ স্থানীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছে এবং তথ্য সংগ্রহের চেষ্টা করছে বলে জানানো হয়।
