গাজায় যুদ্ধবিরতি চুক্তির পরবর্তী ধাপ নিয়ে আলোচনায় বসতে যাচ্ছে মধ্যস্থতাকারী দেশগুলো।
যুক্তরাষ্ট্রের মায়ামি শহরে অনুষ্ঠেয় এই বৈঠকে কাতার, মিসর ও তুরস্কের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ।
তবে যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। সর্বশেষ গাজা সিটির তুফাহ এলাকায় একটি স্কুলে ইসরাইলি গোলাবর্ষণে অন্তত চার ফিলিস্তিনি আহত হয়েছেন।
এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, হামাস যদি ভবিষ্যতে ইসরাইলের জন্য হুমকি হয়ে ওঠে, তাহলে এই অঞ্চলে কোনো শান্তি থাকবে না। এমনকি আবার যুদ্ধের আশঙ্কা থাকলে গাজায় পুনর্গঠনে কেউ বিনিয়োগ করবে না বলেও মন্তব্য করেন তিনি।
অন্যদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইল ও হিজবুল্লাহর যুদ্ধবিরতি তদারকিতে গঠিত কমিটির বৈঠক হয়েছে। বৈঠকে লেবাননের সেনাবাহিনীকে শক্তিশালী করা এবং লিতানি নদীর দক্ষিণে নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। (ফুটেজ)
